শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২০-১০-১৪
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের অন্তর্গত তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় শাহাদাত হোসেন(৩৬)নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (১৩অক্টোবর) বিকালে সেই ছাত্রীর বাড়িতে গিয়ে তার সংস্পর্শে আসার চেষ্টা করে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাদাত হোসেন(৩৬)। এসময় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে ঐ ছাত্রীর মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। ধর্ষণ চেষ্টাকারি শাহাদাত হোসেন আত্মীয়তার সম্পর্কে ঐ ছাত্রীর চাচার শ্যালক হয়। সে ২০১৮ সাল থেকে মিনারকোট গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করতেন।সে দীর্ঘদিন যাবৎ ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরবর্তীতে গতবছরের পহেলা এপ্রিল রাতে তার পুরো পরিবারকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে রাত দুইটার দিকে শাহাদাত হোসেন জোরপূর্বক ধর্ষণ করে তাকে। পরে সেই ছাত্রী অসুস্থ হয়ে যায়। কিন্তু মান-সম্মানের ভয়ে কাউকে জানাইনি তার পরিবার।এরপর থেকে নানাভাবে কৌশলে ব্ল্যাকমেইল করার অভিযোগ ও রয়েছে শাহাদাত এর বিরুদ্ধে। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসূল আহমেদ নিজামী জানান,‘আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited